৫০ কি.মি দৌড় দিয়ে মহান বিজয় দিবস এর ৫০ বছর উদযাপন করলেন নুরুল করিম
দেশ যখন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস এর ৫০ বছর পুর্তি উদযাপন করছে তখন ৫০ কিলোমিটার দৌড় দিয়ে বিজয় এর ৫০ বছর উদযাপন করলেন মোঃ নুরুল করিম।
গত ৩১ডিসেম্বর ভোর ৬ টায় নীলফামারীর জেলা শহরের চৌরঙ্গি মোড় থেকে দৌড় শুরু করেন তিনি। নীলসাগর রোড হয়ে দেবিগঞ্জ পার হয়ে বোদা উপজেলার কাছাকাছি গিয়ে গিয়ে তার দৌড় থামে।
৫০ কিলোমিটার পথ দৌড়ে অতিক্রম করতে তার সময় লাগে ৪ ঘন্টা ৩৭ মিনিট। নুরুল করিম নীলফামারী সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ২৯ তম বিসিএস এর মাধ্যমে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার নিজ জেলা বরিশাল।
নুরুল করিম নিয়মিত দৌড়ান কিন্তু এই প্রথম ৫০ কিলোমিটার এর আল্ট্রা ম্যারাথন দেন। তিনি ২০২১ সালে ২২০০ কিলোমিটার দৌড় দেন।
তিনি জানান, আজকের দৌড় আমি উৎসর্গ করেছি মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি। দেড় বছর আগে মানসিক শান্তির জন্য দৌড় শুরু করি কিন্তু এখন দৌড় নেশায় পরিনত হয়েছে।