ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

আজ শনিবার (১ জানুয়ারী) সকালে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলায় বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরের শুরুর দিন এবার বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও এই বই উৎসব হচ্ছে না। খানসামা উপজেলায় নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হাতেম, ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মনজুরুল হক , বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক , নিম্নমাধ্যমিক বিদ্যমান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিতরন করা হয়। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে খানসামা উপজেলায় ১৪৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি শিশু কল্যাণ কেন্দ্র ও বেসরকারী ৪০ টি স্কুল মিলে প্রায় ৩৭ হাজার শিক্ষার্থী, ৯০ টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ-৯ম শ্রেণীর প্রায় ১৩ হাজার শিক্ষার্থী ও ২৭ টি মাদ্রাসার ১ম-৯ম শ্রেণীর প্রায় ৭ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে। তবে এবছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য বিধি মেনে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম চালু থাকবে। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক বলেন, করনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সব শিক্ষার্থীই নতুন ক্লাসের বই পাবে বলে জানান তিনি। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২২

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত