ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় আর মাত্র ১০ ঘন্টা পর শুরু হবে ভোটের লড়াই

আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার দিনাজপুর জেলাধীন ৩ উপজেলায় আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন উপজেলার মধ্যে খানসামা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ছয়জন এবং ২৬ জন স্বতন্ত্র রয়েছেন, যারা বিএনপি, জামায়েত, জাতীয়পাটি’র মনোনীত ২ জন। এছাড়াও রয়েছে প্রকৃত স্বতন্ত্র প্রার্থী । এই উপজেলায় মোট ৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বক্ষণ কাজ করছে । নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন। জানা গেছে, এই নির্বাচনে খানসামা উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৪ হাজার ৬৭৬ জন । কাল ২৬ ডিসেম্বর উপজেলার ৫৪টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের রাজনৈতিক প্রতীক না থাকায় স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার মাধ্যমেই সদস্যরা যে যার মতো করে ভোটাদের কাছে ভোট চাইছেন। ভোটাররাও বলছেন প্রার্থীদের সার্বিক যোগ্যতা বিচার করে ভোট দেবেন। খানসামা উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, খানসামা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি নজরদারির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। এরই মধ্যে নির্বাচনী মালামাল এসে পৌঁছেছে খানসামায়। নির্বাচন কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রস্তুতি সম্পন্ন। তিনি আরো বলেন, অবাধ-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থী ও ভোটারের সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যেই সবরকম প্রস্তুতি নিয়েছে নির্ধারিত কেন্দ্রগুলো। প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রগুলোকে সাজিয়েছেন নিজের মতো করে। ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার দিয়ে। এখন অপেক্ষা রাত শেষেই ভোট।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় আর মাত্র ১০ ঘন্টা পর শুরু হবে ভোটের লড়াই

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত