ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

নির্বাচনী প্রচারণায় মেম্বার প্রার্থীকে ভয়ভীতির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামসুজ্জামান সুমন তার নির্বাচনী মিটিং চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা মার্কার কর্মীরা শোরগোল ও চিৎকার করতে করতে তাদের নির্বাচনী অফিসের সামনে আসে এবং তর্জন গর্জন করে ত্রাসের সৃষ্টি করে শেষ পর্যন্ত তার প্রতিবাদ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে তাকে দেখে নেবার হুমকি দেন। ঠিক একই ঘটনা ঘটেছে ওই নির্বাচনী এলাকার আরেক প্রার্থী মোঃ আতাউর রহমানের সাথে। ভুক্তভোগী প্রার্থীরা খানসামা থানায় অভিযোগ দায়ের করে। তারা বলেন ভোট চুরি সহ ভোট কেন্দ্রে মারামারি এবং বিবাদীদের মাধ্যমে কেন্দ্র করে নির্বাচনে যে কোনো সময় কিংবা যে কোনো সময় শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও খুন জখম এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নির্বাচনের সময় এমন অবস্থা বেআইনি। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারণায় মেম্বার প্রার্থীকে ভয়ভীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামসুজ্জামান সুমন তার নির্বাচনী মিটিং চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা মার্কার কর্মীরা শোরগোল ও চিৎকার করতে করতে তাদের নির্বাচনী অফিসের সামনে আসে এবং তর্জন গর্জন করে ত্রাসের সৃষ্টি করে শেষ পর্যন্ত তার প্রতিবাদ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে তাকে দেখে নেবার হুমকি দেন। ঠিক একই ঘটনা ঘটেছে ওই নির্বাচনী এলাকার আরেক প্রার্থী মোঃ আতাউর রহমানের সাথে। ভুক্তভোগী প্রার্থীরা খানসামা থানায় অভিযোগ দায়ের করে। তারা বলেন ভোট চুরি সহ ভোট কেন্দ্রে মারামারি এবং বিবাদীদের মাধ্যমে কেন্দ্র করে নির্বাচনে যে কোনো সময় কিংবা যে কোনো সময় শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও খুন জখম এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নির্বাচনের সময় এমন অবস্থা বেআইনি। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত