খানসামায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
আজ রবিবার বিকেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর বাহাদুর বাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতাটি কয়েক হাজার দর্শকবৃন্দদের মাঝে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন হোসেন পুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন ও খেলাটি উপভোগ করে পুরস্কার বিতরণ করেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী বর্তমান সফল চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।আরও উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমেদ,খাদেমুল ইসলাম সহ কয়েক হাজার দর্শকবৃন্দ।
গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই খানসামা উপজেলার বাহাদুর বাজার উদয়ন সংঘ।