খানসামায় শীতার্তদের মাঝে কম্বল দিল শুভসংঘ
খানসামা উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের কালের কন্ঠ শুভ সংঘ । আজ সকাল ১১.৩০ মিনিটে খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে কালের কণ্ঠ শুভসংঘ খানসামা উপজেলা শাখা এ আয়োজন করে।
কম্বল পেয়ে অনেকেই বলেন,এই শীতত কম্বলখান পায়া হামাক খুব ভালো লাগিছে।
৭০ বছরের সত্য সেন বলেন , মোক কম্বল টা দিছে কি যে ভালো লাগিছে , বসুন্ধরার মালিক ভেল্লাদিন বাচে থাকুক।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশিদা আক্তার। কালের কন্ঠ শুভ সংঘের খানসামা উপজেলা শাখার সভাপতি জনাব আফ্রিদি হাসান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রিপন সেন, কোষাধ্যক্ষ মোঃ আশিক মুন্না, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নয়ন দেবনাথ, নারী বিষয়ক সম্পাদক আফরিন সুলতানা আইরিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নেছারুল ইসলাম, কার্যকরী সদস্য ভুবন সেন, মো ইমরানসহ প্রমুখ।