প্রার্থীতা ফিরে পেলেন নৌকার মনোনিত প্রার্থী হাফিজ সরকার
অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার।
জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিনে উত্তরা ব্যাংক লিঃ, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারী এর ঋণের জামিনদাতা হিসেবে হাফিজুল হক সরকার ঋণ খেলাপী হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পরে জেলা নির্বাচন অফিসে আপিল করেও তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল থাকে। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে গেলেও পুনরায় আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পেলেন হাফিজুল হক হাফিজ সরকার।