ইউপি নির্বাচনে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ : জেলা প্রশাসক
দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার ৪র্থ পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা কমপ্লেক্স হল রুমে আচরণ বিধি ও আইন শৃংখলা বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশিদা আক্তার এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের প্রার্থীরা।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, দিনাজপুর একটি ঐতিহ্যবাহী জেলা সেই সাথে খানসামা উপজেলার ও অনেক সুনাম রয়েছে।
এজন্য আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোন অপৃতিকর ঘটনার কারনে যেন এ জেলার তথা খানসামা উপজেলার সুনাম নষ্ট না হয়। এজন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভা করা হয়।
এ সময় জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী বলেন খানসামা উপজেলার ইউপি নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত করার লক্ষ্যে ভোট হবে সুষ্ঠু ও নিরপেক্ষ।