খানসামায় অগ্নিকান্ডরোধে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামা উপজেলায় দিনদিন বেড়েই চলছে অগ্নিকান্ড। আর এই অগ্নিকান্ড এড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে খানসামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এরপর ঘন্টাব্যাপী মহড়ায় ঘরবাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডারসহ পেট্রোলিয়াম জাতীয় পদার্থে আগুন লাগলে তা দ্রুত সময়ে নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও পদ্ধতি সম্পর্কে স্থানীয় জনসাধারণকে অবগত করেন।
এছাড়াও অগ্নিকান্ডে বহুতল ভবনে আটকে পরা লোকজনদের উদ্ধার করে কিভাবে জীবন বাঁচানো যায় এবং আহত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান ও দ্রুত হাসপাতালে পাঠানো যায়, এ প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য প্রদান করেন খানসামা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জনাব তালহা বিন জসীম।
খানসামা উপজেলার হোসেনপুর দারুল হুদা দারছে নিজামিয়াহ মাদ্রাসায় আগুন নির্বাপণের কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।