২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে মেহেরাজুল আলম (সুফী)
দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া।
প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী?
এর মধ্যে খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিগত দিনের কর্মকাণ্ড তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। এলাকায় এক নামে চেনেও তাকে। অসহায় মানুষের পাশের ছুটে চলেছেন দুর্বার গতিতে। এলাকায় রয়েছে তার ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা।পাশাপাশি তিনি সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে জরিত। এলাকাবাসীর বুকভরা ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে তিনি এবার চেয়ারম্যান পদে চশমা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকার তরুন,শিক্ষক,শ্রমজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মোঃ মেহেরাজুল আলম (সুফী) তিনি বিভিন্ন শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তিনি খেটে খাওয়া অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ ও দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজে তহবিল সংগ্রহ ও সেখান থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।
সকলের মুখে চলছে একই কথা তিনিই হবেন আগামীর ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে তাকে নিয়ে নানা লেখালেখি।
এমনকি তার নির্বাচনী এলাকার বাইরেও রয়েছে ব্যাপক সমর্থক ,তারা প্রতিনিয়ত স্বেচ্ছায় অনলাইনে প্রচারণা চালাচ্ছে।
আর সেই অনুভূতি থেকেই জনগনের স্বপ্ন পূরনের লক্ষ্যে আগামী ইউপি নির্বাচনে ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন । এ প্রসঙ্গে সমাজের অহংকার মোঃ মেহেরাজুল আলম (সুফী) । আরও বলেন,আমি কাজ করব মানুষের কল্যানের জন্য, মানুষের সেবা করায় আমার একমাত্র লক্ষ্য হবে, আমি দল বল নির্বিশেষে কাজ করতে চাই। আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
পদপ্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি । আমি নির্বাচিত হলে এই ইউনিয়নে দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ।
আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।