ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামায় ইউপি নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ

দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ। খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে মাত্র দুটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করেছেন খানসামা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোনাজাত চৌধুরী। ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সাবেক মহিলা ইউপি সদস্য আহেদা বেগম এবং ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নে মোঃ বজলুর রশিদ বজু। এ বিষয়ে খানসামা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোনাজাত চৌধুরী বলেন, যদি নির্বাচন সুষ্ঠু হয় ইনশাআল্লাহ আমরা দুই ইউনিয়নে জয়লাভ করবো। ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের প্রার্থী আহেদা বেগম বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি বিপুল ভোটে জয়লাভ করবো আমার ইউনিয়নের লোকজন অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির। জনগণ আমাকে ভালবাসে তার প্রমান আমি গত নির্বাচনে পেয়েছি। ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের প্রার্থী মোঃ বজলুর রশিদ বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের দোয়া ও ভালবাসায় আমি জয়লাভ করবো।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামায় ইউপি নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ। খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে মাত্র দুটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীতা ঘোষণা করেছেন খানসামা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোনাজাত চৌধুরী। ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সাবেক মহিলা ইউপি সদস্য আহেদা বেগম এবং ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নে মোঃ বজলুর রশিদ বজু। এ বিষয়ে খানসামা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোনাজাত চৌধুরী বলেন, যদি নির্বাচন সুষ্ঠু হয় ইনশাআল্লাহ আমরা দুই ইউনিয়নে জয়লাভ করবো। ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের প্রার্থী আহেদা বেগম বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি বিপুল ভোটে জয়লাভ করবো আমার ইউনিয়নের লোকজন অত্যন্ত ভদ্র ও নম্র প্রকৃতির। জনগণ আমাকে ভালবাসে তার প্রমান আমি গত নির্বাচনে পেয়েছি। ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের প্রার্থী মোঃ বজলুর রশিদ বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের দোয়া ও ভালবাসায় আমি জয়লাভ করবো।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত