বঙ্গবন্ধু সহভাগিতায় বিশ্বাসী ছিলেন : ড. কলিমউল্লাহ
আজ মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ১২৩তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কলকাতা থেকে সংযুক্ত ছিলেন ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব ও কলামিস্ট পিনাকী ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম এবং উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু সহভাগিতায় বিশ্বাসী ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় পিনাকী ভট্টাচার্য বলেন, আমাদের স্বাধীনতার পর অসামান্য এক দৃঢ় বিশ্বাসের সঙ্গে বঙ্গবন্ধু দেশ পরিচালনা করতে শুরু করেছিলেন এবং দেশবাসীর সামনে স্বপ্নের একটি সোনার বাংলার রুপকল্প তুলে ধরেছিলেন।
আরজিনা খানম বলেন, বঙ্গবন্ধু শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।তিনি তিন মাসে আটবার কারারুদ্ধ হয়েছেন। তবুও নিজ আদর্শে অটল ছিলেন।
গবেষক সালেক খান বলেন, বঙ্গবন্ধুর আস্থার স্থল ছিল জনগণ তেমনি জনগণের আস্থার স্থল ছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু সরকার বলতে বুঝতেন " সরকার মানে ক্ষমতার মসনদ নয়, সরকার মানে দায়িত্বের চেয়ার " বঙ্গবন্ধুর এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে রাজনীতি করতে হবে।
দিপু সিদ্দিকী বলেন,বঙ্গবন্ধু চাইলে অর্থবিত্ত ও ক্ষমতার মালিক হতে পারতেন। তিনি তা হননি। তিনি চেয়েছেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। সব মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ভয়হীনভাবে বসবাস করতে পারে।
আলোচনা সভায় সূচনা বক্তব্য প্রদান করেন রংপুর থেকে জয়পাল।
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকীর সঞ্চালনায় আজকের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন কচুয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান,কুমিল্লার চান্দিনা থেকে জনতা ব্যাংকের কর্মকর্তা খোরশেদ আলম এবং নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা ও গোলাম মুর্শিদ।