খানসামায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
শুক্রবার (২৬ নভেম্বর) দিনাজপুর জেলার খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
খানসামা উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত মোঃ সালেহীন ইসলাম (৬) ঐ এলাকার গুলজার রহমানের একমাত্র ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, খেলতে খেলতে বাড়ির সবার অজানায় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায় সালেহীন। পরে তাকে কয়েকজন শিশু দেখতে পায়। পরে শিশুদের চিৎকারে বাসার ও স্থানীয় লোকজন এসে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. শতাব্দী সাহা তিথি শিশুটিকে মৃত ঘোষনা করেন।