ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

১ নং আলোকঝাড়ী ইউনিয়নে আলোচিত নাম সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খলিল

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে খানসামায় অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া। প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী। এর মধ্যে খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নে একজন প্রার্থীর নাম মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে তিনি হলেন, সাবেক চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খলিল। জনপ্রিয়তায় তুঙ্গে থাকা এক সমাজসেবক হিসেবে আগামী ইউপি নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে তিনি নির্বাচনে লড়বেন । এরই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিগত দিনের কর্মকাণ্ড তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। এলাকায় এক নামে চেনেও তাকে। অসহায় মানুষের পাশের ছুটে চলেছেন দুর্বার গতিতে। এলাকায় রয়েছে তার ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা।পাশাপাশি তিনি সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন সংগঠনে জড়িত রয়েছেন। এলাকাবাসীর বুকভরা ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তার সম্পর্কে পুরো উপজেলার তরুন,শিক্ষক,শ্রমজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, খানসামা উপজেলার ১ আলোকঝাড়ী ইউনিয়নের সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ ও দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজে তহবিল সংগ্রহ ও সেখান থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন। সকলের মুখে চলছে একই কথা নির্বাচন যদি সঠিক ও সুষ্ঠ স্বাভাবিকভাবে হয় তাহলে আগামীর চেয়ারম্যান হিসেবে তিনিই নির্বাচিত । শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে তাকে নিয়ে নানা লেখালেখি। এমনকি তার নির্বাচনী এলাকার বাইরেও রয়েছে ব্যাপক সমর্থক ,তারা প্রতিনিয়ত স্বেচ্ছায় অনলাইনে প্রচারণা চালাচ্ছে। আর সেই অনুভূতি থেকেই জনগনের স্বপ্ন পূরনের লক্ষ্যে আগামী ইউপি নির্বাচনে আবারও ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে সমাজের অহংকার মোঃ খলিলুল রহমান (খলিল) বলেন,আমি কাজ করি মানুষের কল্যানের জন্য, মানুষের সেবা করায় আমার একমাত্র লক্ষ্য। আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন ইউপি নির্বাচনে ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন খলিলুল রহমান (খলিল) এবং সেই সাথে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। তিনি এজন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। এবং অভিপ্রায় ব্যক্ত করেন যে, নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,সন্ত্রাস ও রাস্তাঘাটের উন্নয়নসহ মাদক নির্মুল,এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবেন। আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব। আমি বলতে পারি আমার ১ নং ইউনিয়নে আমার কাছে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ধর্ষণ, শিশুশ্রম, ইভটিজিং, চুরি, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইকারীর কোন স্থান নেই।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

১ নং আলোকঝাড়ী ইউনিয়নে আলোচিত নাম সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খলিল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত