ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

ইউপি সদস্য হিসেবে টানা চতুর্থ বার নির্বাচিত হওয়ার লক্ষ্যে রশিদুল ইসলাম শাহের মনোনয়ন পত্র দাখিল

দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া। প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী? এরই মধ্যে আসন্ন খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা চতুর্থ বার ইউপি সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ রশিদুল ইসলাম শাহ। বুধবার (২৪ নভেম্বর) সকালে দেড় শতাধিক মটরসাইকেলে হাজারো জনতাকে সাথে নিয়ে আংগারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বরাবর মনোনয়ন পত্র জমা দেন। টানা তৃতীয় বার নির্বাচিত ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি এই ওয়ার্ডের সদস্য হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার বাবা ও মা এঔ ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। এবার আমি নির্বাচিত হলে আমার ৮নং ওয়ার্ড পদপ্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি । আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইউপি সদস্য হিসেবে টানা চতুর্থ বার নির্বাচিত হওয়ার লক্ষ্যে রশিদুল ইসলাম শাহের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২১

featured Image
দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া। প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী? এরই মধ্যে আসন্ন খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা চতুর্থ বার ইউপি সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ রশিদুল ইসলাম শাহ। বুধবার (২৪ নভেম্বর) সকালে দেড় শতাধিক মটরসাইকেলে হাজারো জনতাকে সাথে নিয়ে আংগারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির বরাবর মনোনয়ন পত্র জমা দেন। টানা তৃতীয় বার নির্বাচিত ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ বলেন, দীর্ঘ ২০ বছর ধরে আমি এই ওয়ার্ডের সদস্য হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার বাবা ও মা এঔ ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। এবার আমি নির্বাচিত হলে আমার ৮নং ওয়ার্ড পদপ্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি । আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ। আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত