১ নং আলোকঝাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যোগ্য প্রার্থী হেলাল
দিনাজপুরের খানসামা উপজেলায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দেশের অন্যান্য উপজেলার মতো ঐতিহ্যবাহী দিনাজপুরের খানসামা উপজেলায়ও বইছে নির্বাচনীয় হাওয়া।
প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। শীতের মৌসুমে জমে উঠেছে নির্বাচনী মাঠ। হাটে বাজারে, চায়ের দোকানে, আড্ডায় সর্বক্ষণী নির্বাচনী আমেজ। কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী ও কারা হবেন এইবার জয়ী?
এর মধ্যে খানসামা উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নে ৮ নং ২ বারের সফল মেম্বার পদপ্রার্থীর নাম মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে তিনি হলেন মোঃ আনিসুর রহমান শাহ্ ( হেলাল) । জনপ্রিয়তায় তুঙ্গে থাকা এই সমাজসেবক হিসেবে আগামী ইউপি নির্বাচনে আবারও জনগনের সেবার করার জন্য পুনরায় মেম্বার হতে চান। এরই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিগত দিনের কর্মকাণ্ড তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। এলাকায় এক নামে চেনেও তাকে। অসহায় মানুষের পাশের ছুটে চলেছেন দুর্বার গতিতে। এলাকায় রয়েছে তার ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা।পাশাপাশি তিনি সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে জরিত। এলাকাবাসীর বুকভরা ভালোবাসা এবং সকলের দোয়া নিয়ে তিনি মেম্বার পদে নির্বাচন করবেন।
এলাকার তরুন,শিক্ষক,শ্রমজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, মোঃ আনিসুর রহমান শাহ্ ( হেলাল) ৮ নং ওয়ার্ডের সকল পেশা শ্রেনীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম।
তিনি খেটে খাওয়া অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ ও দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজে তহবিল সংগ্রহ ও সেখান থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।
সকলের মুখে চলছে একই কথা নির্বাচন যদি সঠিক ও সুষ্ঠ হয় তাহলে তিনিই হবেন আগামীর মেম্বার শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে তাকে নিয়ে নানা লেখালেখি।
এমনকি তার নির্বাচনী এলাকার বাইরেও রয়েছে ব্যাপক সমর্থক ,তারা প্রতিনিয়ত স্বেচ্ছায় অনলাইনে প্রচারণা চালাচ্ছে।
আর সেই অনুভূতি থেকেই জনগনের স্বপ্ন পূরনের লক্ষ্যে আগামী ইউপি নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন এবং মনোনয়ন ফরম জমা দিলেন । এ প্রসঙ্গে তরুণ সমাজের অহংকার আনিসুর রহমান শাহ্ ( হেলাল) আরও বলেন,আমি কাজ করব মানুষের কল্যানের জন্য, মানুষের সেবা করায় আমার একমাত্র লক্ষ্য হবে । আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আসন্ন ইউপি নির্বাচনে ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি । আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডে দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো, ইনশাআল্লাহ।
আমাকে জনগণ কি স্থানে রাখবে সেটা জনগণ নির্ধারণ করবে। সুতরাং আমি সর্বক্ষণ জনগণের পাশে থাকার চেষ্টা করব।