প্রতিপক্ষকে হেনস্তা করতে নিজের বাসায় নিজেরাই আগুন ধরিয়ে দিনেল নাসির উদ্দিন ও কুলসুম বেগম
আজ রাত (২২ নভেম্বর ২০২১) ১০:৪৫ মিনিটে নিজের বাসায় আগুন লাগিয়ে থানায় মামলা করতে যাচ্ছিলেন নাসির উদ্দিন ও তার স্ত্রী কুলসুম বেগম। দীর্ঘ ১৮ বছর অধিক সময় যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল মোরশেদুল ইসলাম, লতা বেগম, জিয়াউল হক মান্নান, আনোয়ারা, আসাদুল ইসলাম, লিটন ইসলাম, লতিফ মন্ডলের সঙ্গে। জানা যায় এর আগেও তিনি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে আসছিল দীর্ঘদিন ধরেই।
নাসিরউদ্দিন ও কুলসুম বেগম তার বাড়ির পার্শ্ববর্তী জমি অনেক দিন ধরে জোর দখলের চেষ্টা করে আসছিল, এই বিষয়ে কোর্টে একাধিক মামলাও চলমান। মোর্শেদুল ইসলাম তার নিজ জমিতে বালু ফেলতে গেলে নাসির উদ্দীন ও তার স্ত্রী নিজ বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে থানায় অভিযোগ করতে গেলে এসময় লিটন ইসলাম , সামিউল ইসলাম, মোর্শেদুল ইসলাম আগুন আগুন করে চিৎকার করে দ্রুত আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়, তাদের চিৎকার শুনে পাড়াপর্শী দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। এসময় স্থানীয় লোকজন এর কাছে শোনা যায় নাসিরউদ্দিন ও কুলসুম বেগম ইতোপূর্বেও নিজের বাড়িতে আগুন লাগিয়ে প্রতিপক্ষের নামে মামলা করেন। স্থানীয় ভাবে বিচার শালিশে বিষয়টি মীমাংসা হলেও জমি দখলের চেষ্টা চালিয়ে যেতে থাকে।
স্থানীয়রা আরো বলেন এমন ভাবে চলতে থাকলে তারাও নিরাপদ নয়, নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেও এই আগুন পাশের বাসায় ধরে পুরো পাড়া-গ্রাম পুড়ে ছাই হতে পারে।