খানসামায় ভিক্ষুককে দোকান দিয়ে পূর্ণবাসন করলেন নবাগত ইউএনও রাশিদা আক্তার
দিনাজপুরের খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে খানসামা উপজেলার ভিক্ষুকদের মুদি দোকান দিয়ে পূর্ণবাসন করে দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশিদা আক্তার।
১৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খানসামা উপজেলা সমাজসেবা কর্তৃক ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়ন ও ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের ২ জন ভিক্ষুককে মালামালসহ দোকান ঘর প্রদান করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়ন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভিক্ষা বৃত্তি মানবতার চরম অবমাননা ও অমর্যাদাকর পেশা। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে মানুষ এসব অমর্যাদাকর পেশা গ্রহণ করুক এটা আমাদের কাম্য নয়। শারীরিক অক্ষমতায় এবং অর্থ উপার্যনের সহজ পথ হিসবে বেঁচে নেয় এই পেশাকে। ভিক্ষুকরা যেন ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেজন্য তাদের মালামালসহ দোকান ঘর দেওয়া হয়।