ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

সেনাবাহিনী সহযোগিতায় সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজ উদ্ধার

গতকাল বুধবার (১৭ নভেম্বর) পাইলট ক্যাপ্টেন তানভীর ইসলাম এর পরিচালনায় নভোএয়ারের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ভিকিউ-৯৬৭) ৬৯ জন যাত্রী এবং ০৪ জন ত্রু নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হতে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫১মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সাথে সাথে উড়োজাহাজটি অবস্থান রানওয়ের মাঝখানে হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরের সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর ভারপ্রাপ্ত জিওসি ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং কমান্ডার, ১৬ পদাতিক ব্রিগেড বিএ-৪৮১০ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি রাতেই বিমানবন্দরে উপস্থিত হন এবং তার প্রত্যক্ষ নির্দেশনা ও ইএমই সেন্টার এন্ড স্কুলের সহযোগিতায় রাত ২টার মধ্যে উড়োজাহাটিকে রানওয়ে থেকে সরিয়ে উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। ফলশ্রুতিতে সৈয়দপুর বিমানবন্দর উড্ডয়ন/অবতরণের জন্য উপযোগী হয় এবং স্বাভাবিকভাবে বিমানবন্দরের সকল কার্যক্রম শুরু হয়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সেনাবাহিনী সহযোগিতায় সৈয়দপুর বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২১

featured Image
গতকাল বুধবার (১৭ নভেম্বর) পাইলট ক্যাপ্টেন তানভীর ইসলাম এর পরিচালনায় নভোএয়ারের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ভিকিউ-৯৬৭) ৬৯ জন যাত্রী এবং ০৪ জন ত্রু নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হতে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫১মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সাথে সাথে উড়োজাহাজটি অবস্থান রানওয়ের মাঝখানে হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরের সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সিভিল এভিয়েশন কতৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর ভারপ্রাপ্ত জিওসি ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং কমান্ডার, ১৬ পদাতিক ব্রিগেড বিএ-৪৮১০ ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি রাতেই বিমানবন্দরে উপস্থিত হন এবং তার প্রত্যক্ষ নির্দেশনা ও ইএমই সেন্টার এন্ড স্কুলের সহযোগিতায় রাত ২টার মধ্যে উড়োজাহাটিকে রানওয়ে থেকে সরিয়ে উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। ফলশ্রুতিতে সৈয়দপুর বিমানবন্দর উড্ডয়ন/অবতরণের জন্য উপযোগী হয় এবং স্বাভাবিকভাবে বিমানবন্দরের সকল কার্যক্রম শুরু হয়।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত