খানসামায় ভারতীয় সরকারের অর্থায়নে রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন
আজ ( ১৫/১১/২০২১ সোমবার) উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায়
ভারতীয় সরকারের অর্থায়নে নির্মিত রামকৃষ্ণ সেবাশ্রমের শুভ উদ্বোধন এটি খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলা বাজারে অবস্থিত এটি ভারতীয় সরকারের ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত।
এর শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই বিক্রম কুমার দোরাইস্বামী।
বিকেল বেলায় রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে চত্বর ফলক উন্মোচন করে তারা যৌথভাবে এটি উদ্বোধন করেন। এরপরে তারা সেবাশ্রমের বিভিন্ন অবকাঠামো ও মন্দির পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন।
রামকৃষ্ণ আশ্রম ও মিশন রংপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সন্ততানন্দজী মহারাজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি বাবু মনোরঞ্জন শীল গোপাল, রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, ফরিদপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সুরবরানব্দজী মহারাজ, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান,
খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মকছেদার রহমান, খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান ও রামকৃষ্ণ সেবাশ্রমের ভক্তবৃন্দ ও সুধীসমাজ।
অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ পাশাপাশি রাষ্ট্র। যেকোনো সুখে-দুঃখে দুই দেশই ঐক্যবদ্ধ ছিল ও থাকবে। এই বন্ধন সারাজীবন অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।