ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

খানসামা উপজেলা সদরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন

দীর্ঘদিন পর আজ ১৫/১১/২১ সোমবার সকাল ১০ ঘটিকায় খানসামা উপজেলা সদরে ২০ শয্যা বিশিষ্ট নবনির্মিত হাসপাতাল উদ্বোধন করা হয় । উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফিতা কেটে ও নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে নব-নির্মিত এই হাসপাতালটির শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এসময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা. জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শতাব্দী সাহা তিথি, ডা. নূর ফারিয়া আইরিন, ডা. রিজওয়ানুল কবির, ডা. মোস্তফা তাহমিদ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোকছেদুল গণি রাব্বু শাহ, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, খানসামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, হোসেনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোনায়েম খান ও হাসপাতালের কর্মচারীগণ এবং উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই উপজেলার ছয়টি ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম চালুর ফলে স্বাস্থ্য সেবা আরো গতিশীল হবে । যার ফলে সহজেই এই এলাকা ও আশেপাশের মানুষ সহজেই সেবা পাবে। ভুবন সেন /আত্রাই বার্তা

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খানসামা উপজেলা সদরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত