খানসামায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুর ২ ঘটিকায়
দিনাজপুর জেলার খানসামা উপজেলায় খানসামা বাজার সুপার মার্কেটে খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং ও চার্লস বেস্টে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
সভা ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির সভাপতি ত্রিভু নারায়ণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান জনাব আবু হাতেম, এ সময় উপস্থিত ছিলেন খানসামা ডায়াবেটিস কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রচার সম্পাদক আব্দুল মতিনসহ আরো অনেকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে,বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৪২৫ মিলিয়ন যা ৪২ কোটিরও বেশি। তবে শঙ্কার বিষয় হলো প্রতি দু‘জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এখনও জানতে পারছেন না যে তার ডায়াবেটিস রয়েছে।
রোগ শনাক্ত করা গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস আক্রান্ত মানুষের আকস্মিক মৃত্যুর আশঙ্কা একজন সুস্থ মানুষের চেয়ে ৫০ % বেশি। আশঙ্কা করা হচ্ছে যে, আগামি ৩০ সালের মধ্যে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৫৫ কোটি ছাড়িয়ে যাবে এবং ২০৪০ সাল নাগাদ বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর পঞ্চম কারণ হবে ডায়াবেটিস। আর তখন মৃত্যু বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে।
বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাও প্রায় ৯০ লাখ,বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী। ২০১৯ সালে বাংলাদেশ শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। আরও ভয়াবহ হলো ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম স্থানে থাকবে।
ভুবন সেন / আত্রাই বার্তা