ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

রংপুরে এক এসএসসি পরীক্ষার্থীর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

আজ (১৪ নভেম্বর) রবিবার সকালে রংপুর নগরীর কেরানিপাড়ায় ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ৬ তালার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে মহানগরীর কেরানিপাড়া কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়াবাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, আজ রোববার শুরু এসএসসি পরীক্ষায় নেওয়ার কথা ছিল তার। পরীক্ষার তিন ঘণ্টা আগে ওয়াসিফ বাসার ছাদে উঠে লাফ দেয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হোসেন আলী বলেন, ওয়াসিফ রায়হানের রোববার অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

রংপুরে এক এসএসসি পরীক্ষার্থীর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২১

featured Image
আজ (১৪ নভেম্বর) রবিবার সকালে রংপুর নগরীর কেরানিপাড়ায় ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ৬ তালার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে মহানগরীর কেরানিপাড়া কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়াবাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ছিলেন। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, আজ রোববার শুরু এসএসসি পরীক্ষায় নেওয়ার কথা ছিল তার। পরীক্ষার তিন ঘণ্টা আগে ওয়াসিফ বাসার ছাদে উঠে লাফ দেয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হোসেন আলী বলেন, ওয়াসিফ রায়হানের রোববার অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আত্রাই বার্তা

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত