ঢাকা   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আত্রাই বার্তা

চেয়ারম্যান পদে আবুল কাশেমকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান ফুলপুরের ৫ নং ইউনিয়নবাসী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৫ নং ফুলপুর ইউনিয়নের নৌকার মাঝি পরিবর্তনের দাবি উঠেছে ইউনিয়নের সর্বত্র।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা)প্রতিকে চেয়ারম্যান পদে আবুল কাশেম কে দেখতে চায় এলাকাবাসী। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্টিত আবুল কাশেম।আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম ও আনুসাংগিক ব্যয় ও মানুষকে ভালবাসতে কার্পন্যবোধ করেননা কখনো।শাষক নয় সেবক হবার,মানসিকতা নিয়েই মাঠে নেমেছেন তিনি। এ বারের নির্বাচনে ফুলপুর ইউনিয়নে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও প্রচারণায় এগিয়ে আছেন আবুল কাশেম। উঠান বৈঠক ও পথসভাসহ বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামণা করে বেড়াচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট ও বিভিন্ন স্থানে নির্বাচনী ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে বেশ ঘটা করেই। বিগত দিনে এলাকার বিভিন্ন জনহিতকর কাজ, সামাজিক সমস্যা নিরসন,ছোট ছোট উন্নয়ন কাজ,হতদরিদ্র ও দুস্থদের ত্রাণ প্রদান,ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা,বনায়ন,মহামারী করোনায় সমস্যাগ্রস্ত মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন ও করছেন।কখনও দল থেকে কিছু পাওয়ার নেশা তাকে আক্রান্ত করেনি। ইউনিয়নবাসীর যে কোন সমস্যায়,তিনি ছুটে যান তাদের পাশে,গুরুত্বসহকারে সমাধানের চেষ্টা করেন বিধায় প্রতিনিয়ত হৃদয়ের টানে, ভালোবাসার টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর কাছে ছুটে আসে।এসব নানামুখী কারণে তিনি জনপ্রিয়। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়,এলাকার উন্নয়নের স্বার্থে আবুল কাশেম কে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।প্রকৃত উন্নয়ন আর জনসেভা পেতে হলে আবুল কাশেমের বিকল্প নেই বলে জানান তারা। ইউনিয়নের সাধারণ ভোটাররা জানিয়েছেন,আসলে আমরা পরিবর্তনের পক্ষে, আবুল কাশেম প্রশংসনীয় ব্যক্তি।সর্বজন স্নেহাষ্পদ ও গ্রহনযোগ্য!আমরা তাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চাই।ইউনিয়ন বাসীর একটাই দাবি আবুল কাশেম’কে নৌকার মনোনয়ন দেয়া হোক। আবুল কাশেম এই প্রতিনিধিকে বলেন আওয়ামীলীগের সকল আন্দোলন সংগ্রামে অবিচল থেকেছি।আমার বিশ্বাস এবার আওয়ামীলীগ থেকে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মুল্যায়ন করা হবে। এই নির্বাচনে প্রার্থী হয়ে আমি মানুষের ভালোবাসা পেয়েছি।মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় তাদের সেবা করার জন্য তা দেখে আমি বিমূঢ় জনগণ যদি আমাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেন,কথা দিচ্ছি নিজেকে বিলিয়ে দিবো মানুষের সেবায়।

আত্রাই বার্তা

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

চেয়ারম্যান পদে আবুল কাশেমকে নৌকার মাঝি হিসেবে দেখতে চান ফুলপুরের ৫ নং ইউনিয়নবাসী।

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২১

featured Image

সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত