খানসামায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন
দিনাজপুরের খানাসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন সহ ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। ল আজ বৃহস্পতিবার ০৯ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে খানসামা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন আয়োজিত হয়। গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়ার সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।
জিয়া এরশাদের সেই বিচ্ছু শামসু এখন, ২৬০০ ডোজ টিকা চুরি করেও ধরাছোঁয়ার বাইরে হুইপ সামশুল, টাইপ মেশিন চোর থেকে সংসদের হুইপ ‘বিচ্ছু শামসু’ শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এ মামলা করেন।
তারই প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মানববন্ধনে খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এইচ মুন্না বলেন, মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সিনিয়ির সাংবাদিক’সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী ৫০০ কোটি টাকার মিথ্যা মামলা দায়ের করে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। তিনি আরও বলেন, সাঈদুর রহমান রিমন এদেশের সাংবাদিক জগতের আইকন, এবং আপোষহীন অনুসন্ধানী বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম ইনভেস্টিগেশনের সেল প্রধান ও বিএমএসএফের সিনিয়র সহ-সভাপতি। যাঁর নির্ভীক লিখনিতে থর থর করে কাঁপতে থাকে অপরাধীদের পাপের রাজপ্রাসাদ। আমার খুব জানতে ইচ্ছে করে, কার ইশারায় আপনারা ভিত্তিহীন এই মিথ্যা মামলার নাটক সাজিয়েছেন। দ্রুত এই উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন ও হয়রানির ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বেড়েই চলেছে। করোনা মহামারীর ভয়াল দুর্যোগে ও সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের ধকল থেকে রেহাই পাচ্ছে না। সরকারের নতুন নতুন আইন নির্দেশনার পাশাপাশি প্রজাতন্ত্রের একশ্রেণীর কর্মকর্তা কর্মচারীরাও ইদানিং সাংবাদিক নির্যাতনে অংশ নিচ্ছেন। এসবের কারণে সরকারের বহু ইতিবাচক পদক্ষেপও চাপা পড়ে বহিঃবির্শ্বে কেবলই নেতিবাচক খবরা খবর ছড়িয়ে পড়ে,ক্ষুন্ন হয় দেশের ভাবমূর্তি।
এসময় খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , খানসামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক এম এইচ মুন্না, দপ্তর সম্পাদক মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - শেখ নেছারুল ইসলামসহ কার্যকারী সদস্য ভুবন সেন সহ খানসামার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন