প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
বসুন্ধরা শিক্ষার্থীরা শৈশবের মঙ্গলার্থে ১১০ শিশুতে উপহার বিতরণ
বসুন্ধরা শিক্ষার্থীরা শৈশবের মঙ্গলার্থে ১১০ শিশুতে উপহার বিতরণ
আত্রাই বার্তা ডেস্ক
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শৈশবের মঙ্গলার্থে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে উপহার বিতরণ করে মানবিকতা শিখেছে।
বুধবার সকালে ঢাকায় বাউনিয়া এলাকার ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন শিক্ষার্থী শীতের পোশাক, খেলনা, গল্পের বই, খাতা, কলম, স্কুলব্যাগ, মোজা ও চকোলেটসহ নানা উপহার নিয়ে উপস্থিত হন। শিশুদের মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে।
উপহার বিতরণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, 'শিশু দিবস উপলক্ষে আমি আমার অন্য স্কুলের বন্ধুদের জন্য বই, ব্যাগ ও পুতুল দিয়েছি, যাতে আমার অন্য স্কুলের বন্ু্লরা খুশি হয়।' আরেক শিক্ষার্থী ইরতিজা ইরাম রায়না বলেন, 'আমি অন্য স্কুলের বন্ধুদের জন্য গিফট প্যাকেজ করেছি। এতে আমার অনেক ভালো লেগেছে।'
এবিজির ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। তিনি বলেন, 'এই উদ্যোগ মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইশরাত জাহান মন্তব্য করেন, 'এ ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দের পাশাপাশি সমাজের দায়িত্ববোধ প্রকাশ করে।'
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুসরাত নিগার জানান, 'শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রীর পাশাপাশি শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, চকোলেট, মোজা ও স্কুলব্যাগ দেওয়া হয়েছে। বেশি শিক্ষার্থী এবং তাদের পরীক্ষা থাকায় তাদের আনা যায়নি। তাই তাদের প্রতিনিধি হিসেবে আমরা ভালোবাসার নিদর্শন পৌঁছে দিয়েছি।'
শিক্ষক মনসুর রহমান বলেন, 'সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় কর্তৃপক্ষের এমন উদ্যোগ বাস্তবায়নে থাকতে পেরে ভালো লাগছে। এ ধরনের ইতিবাচক মানবিক কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে বলে আমরা প্রত্যাশা করি।'
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, 'শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে। ভবিষ্যতে নতুন ভেন্যুতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।'
এই উদ্যোগের তাৎপর্য হলো একজোড়া শীতের পোশাক, একটি গল্পের বই, বা একটি খাতা-কলমের মাধ্যমে শিশুদের জীবনে উষ্ণতা ও কল্পনার জগৎ এনে দেওয়া এবং তাদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বীজ বপন করা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)