প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান
টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি: পেটের চামড়া ও চর্বি অপসারণে আধুনিক সমাধান
আত্রাই বার্তা ডেস্ক
সুন্দর ও সুগঠিত শরীর আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু ওজন কমানোর পরও পেটের অতিরিক্ত চামড়া ও চর্বি থাকলে কাঙ্ক্ষিত আকৃতি পাওয়া যায় না।
এই সমস্যার সমাধানে আধুনিক প্লাস্টিক সার্জারি, টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি, বাংলাদেশেও জনপ্রিয়তা পাচ্ছে। টামি টাক হলো পেটের অতিরিক্ত ও ঝুলে যাওয়া চামড়া অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী পেটের মাংসপেশি পুনর্গঠনের একটি সার্জিক্যাল পদ্ধতি।
সার্জারির সময় পেটের নিচের অংশের অতিরিক্ত চামড়া কেটে ফেলা হয়, মাংসপেশি আলাদা হলে সেগুলো কাছাকাছি এনে সেলাই করা হয়, এবং নাভির অবস্থান ও আকৃতি প্রয়োজনে পুনর্গঠন করা হয়। ফলে পেট সমতল, টানটান ও সুগঠিত হয়।
টামি টাক নারী ও পুরুষ উভয়ের জন্য কার্যকর। নারীদের ক্ষেত্রে সন্তান জন্মের পর পেটের চামড়া ঝুলে যাওয়া বা মাংসপেশির বিচ্ছিন্নতা সংশোধনে এটি সহায়ক। পুরুষদের ক্ষেত্রে উল্লেখযোগ্য ওজন কমানোর পর পেটের অতিরিক্ত চামড়া ঝুলে থাকা বা আকৃতি উন্নত করতে টামি টাক করা হয়।
টামি টাকের সাথে লিপোসাকশন মিলিয়ে লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি করা যায়, যা পেট, কোমর ও ফ্ল্যাঙ্কের অতিরিক্ত চর্বি কমিয়ে চামড়া অপসারণ করে। ফলে পেট ও কোমরের মধ্যে সুন্দর সামঞ্জস্য সৃষ্টি হয়।
বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে টামি টাক ও লিপোঅ্যাবডোমিনোপ্লাস্টি করার সুযোগ রয়েছে। এগুলো ওজন কমানোর পদ্ধতি নয়, বরং শরীরের অতিরিক্ত চামড়া ও গঠন উন্নত করার আধুনিক চিকিৎসা। সঠিক রোগী নির্বাচন ও ব্যক্তিগত সার্জিক্যাল পরিকল্পনার মাধ্যমে নারী-পুরুষ উভয়েই সুগঠিত শরীরের আকৃতি অর্জন করতে পারেন।
লেখক: প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ, যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট; চিফ কনসালট্যান্ট, বাংলাদেশ কসমেটিক সার্জারি, বাংলাদেশ কসমেটিক সার্জারি
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
প্রধান কার্যলয় : কলেজ মোড়, উপজেলা/থানা রোড, খানসামা-৫২৩০, দিনাজপুর
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা (সর্বস্ব সংরক্ষিত)