প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
খানসামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, পতাকা উত্তোলন ও র্যালি শেষে আলোচনা সভা
মো রিপন ইসলাম ||
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মো. রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মো. রবিউল আলম তুহিন সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানে সমবায়ের আদর্শ ও কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দেশের উন্নয়নে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত