প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
ডিমলায় জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন
বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ||
দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় যুব উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা উপজেলা কনফারেন্স হলরুমে যুব উন্নয়ন ও যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী -১ সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার এমপি, সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অতিরিক্ত মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআইয়ের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব কমবে। যুবকদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত