প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
খানসামায় জুয়া খেলার সময় আটক, যুবকের ৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
মো রিপন ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা বাজার এলাকার কোচের ডাংগায় জুয়া খেলার সময় আবুল কালাম আজাদ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার টংগুয়া সরহদহ গ্রামের আঃ রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রামকলা বাজার এলাকার কোচের ডাংগায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুয়া খেলার অপরাধে আদালত তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।৩ অক্টোবর (শনিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত বলেন, “জুয়া একটি সামাজিক অপরাধ। উপজেলার কোথাও জুয়া বা এ ধরনের অসামাজিক কার্যকলাপের সুযোগ দেওয়া হবে না। জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত