প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
খানসামায় ভটভটি-ইজিবাইক সংঘর্ষে নিহত নীলফামারীর অটোচালক
নিজস্ব প্রতিবেদক, খানসামা উপজেলা প্রতিনিধি ||
দিনাজপুরের খানসামা উপজেলায় গরু পরিবহনের একটি ভটভটির সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নীলফামারীর এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।বুধবার (২২ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার টংগুয়া বড়বাড়ির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত অটোচালক রসুল করিম বাবু (৩৫)। তিনি নীলফামারী জেলার টুপামারি শাহপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রহমানের ছেলে।স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অটোচালক রসুল করিম বাবুকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের দাবি, সড়কে বেপরোয়া যান চলাচল ও অসতর্কতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত