প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে অভিযান, দুই হোটেলকে জরিমানা
আত্রাই বার্তা ডেস্ক, গাজীপুর (কালীগঞ্জ) প্রতিনিধি ||
গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।রোববার (১৮ মে) বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় দুইটি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে রাজধানী হোটেলের মালিক আলম মিয়া (৪৫), পিতা- আজিম উদ্দিনকে ৫ হাজার টাকা এবং আল আমিন হোটেলের মালিক ওসমান (৫৫), পিতা- মৃত আমিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে রাষ্ট্র পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত