প্রিন্ট এর তারিখ : ১৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬
কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর (কালীগঞ্জ) প্রতিনিধি ||
কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ রাত ১১টা ৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি মোঃ আওলাদ হোসেন (৪৬)-এর বসতবাড়ির টিনশেড বারান্দার কক্ষ থেকে তাকে আটক করা হয়।ধৃত আওলাদ হোসেন সাতানীপারা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে দূবার্টি এলাকার সাখাওয়াত হোসেন (৩৫) এবং সাতানীপারা এলাকার নাইবুর রহমান (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।অভিযানকালে পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। এছাড়া ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নম্বর-১৯, তারিখ ১৬ মে ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, bi ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(১) সারণির ১৯(ক) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ থানার এসআই মোঃ ইব্রাহীম শেখ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত