প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
সারজিসের মূত্রনালিতে পাথর: এনসিপি
দিনাজপুর প্রতিবেদন ||
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালিতে পাথর হয়েছে। এ অবস্থায় তার সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভব করলে আজ বিকাল পৌনে ৩টার দিকে সারজিসকে হাসপাতালে নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত