প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
সুজন চন্দ্র রায়, স্টাফ রিপোর্টার ||
নানা কারণে বিশ্বজুড়ে শহরগুলোর বায়ুদূষণ ক্রমেই বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এই দূষণের চাপে রয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, ১২৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।এদিকে তালিকার শীর্ষে রয়েছে চিয়াং মাই, যার বায়ুমান সূচক ১৭০। দ্বিতীয় অবস্থানে থাকা করাচি–এর স্কোর ১৬৫, তৃতীয় স্থানে হ্যানয়–এর ১৬৩, চতুর্থ স্থানে কায়রো–এর ১৫৬ এবং পঞ্চম অবস্থানে দিল্লি–এর স্কোর ১৪৪। বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সুস্থ মানুষদেরও অপ্রয়োজনে বাইরে যাওয়া ও শারীরিক কার্যক্রম কমিয়ে আনতে বলা হচ্ছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত