প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
চিতলমারীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তারের সঙ্গে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন। এ সময় তারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সদস্য সচিব শিপন আহম্মেদ মুন্সী, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন ও সদস্য সচিব মো. শেখ আসাদুজ্জামান, ছাত্রদল নেতা লিমন বিশ্বাস ইউনুসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার উপজেলার চলমান প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়েও আলোচনা হয়।উপস্থিত নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ স্থানীয়ভাবে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও সমন্বয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত