প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
দিনাজপুরের খানসামা উপজেলায় গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট যুব সংঘের উদ্যোগে ভুল্লারহাট মাঠে আয়োজিত এই টূর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে এবং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনের পৃষ্ঠপোষকতায় এসময় উপস্থিত ছিলেনঅফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক,জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও ফজলুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান, ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত