প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৪
সিংড়ায় শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
সাইদুর রহমান ||
সিংড়ায় শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (২১ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয়ের বাবার হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্ প্রমুখ।উল্লেখ্য: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত