প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৪
The Last 7 minutes এর প্রিমিয়ার আগামীকাল
শেখ নেছারুল ইসলাম ||
চোখ ধাধানো বাণিজ্যিক ছবির বাজার যখন একচেটিয়া, ধুন্ধুমার একশন এর সাথে গভীর রোমান্সে ভরা মাসালা ছবিই যখন খুব বেশি সংখ্যক দর্শকের প্রিয় বলা চলে।এমন সময়ে স্রোতের বিপরীতে হাঁটতে চেয়েছিল চট্টগ্রাম পটিয়ার এক ঝাক তরুণ।বলছি আয়ুব উদ্দিন শিহাব ও তার দি ফাউন্টেইন্ট প্রডাকশন এর সদস্যদের কথা।শুধুমাত্র সৃজনশীল কিছু করার ক্ষিদে নিয়ে তীব্র ইচ্ছাশক্তির জোড়ে শুরু হয়েছিল ছোট্ট একটা টিম,একটা প্রডাকশন, দি ফাউন্টেইন প্রডাকশন।সামান্য পথচলায় আজ যাদের ঝুলিতে আছে এওয়ার্ড সহ আরো নানা সম্মাননা ও বহু দর্শকের ভূয়সী প্রশংসা।প্রথমবারের মত একটি ভিন্নধর্মী ওয়েব ফিল্ম প্রিমিয়ার করতে যাচ্ছে তারা যার প্রথম প্রদর্শনীর স্বাক্ষী হবে পটিয়াবাসী আগামী ১৩ই এপ্রিল, সকাল ১১টায়, গাজী কনভেনশন হলে।এতে অভিনয় করেছে চট্টগ্রাম এর বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে থাকা বেশ কিছু শিল্পপ্রেমী নবীন ও প্রবীণ অভিনয়শিল্পীরা যাদের বেশির ভাগই বিভিন্ন গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত।এতে নামচরিত্রে অভিনয় করেছেন জিল্লুর রহমান। এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সুমন টিংকু, জুলিয়েট,শৌভিক দাশগুপ্ত, অভীক,শাহেদ ইমাম সহ আরো অনেক শক্তিমান অভিনেতা। এ প্রসঙ্গে ফিল্মটির পরিচালক ও দি ফাউন্টেন প্রডাকশন এর প্রধান আয়ুব উদ্দিন শিহাব জানান, ছবিটি সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে তৈরী এবং ছবির মূল গল্প সবার জন্য শিক্ষণীয় হবে।টাকার চেয়েও জীবনের মূল্য কত বেশি তা পরিষ্কার বোঝা যাবে এই সিনেমা দেখলে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত