প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৪
মাহমুদ আলীর জয়ে খানসামায় আনন্দ মিছিল
শেখ নেছারুল ইসলাম ||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতিকে চতুর্থ বারের মত নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী। এ উপলক্ষে খানসামা উপজেলার সাবেক ছাত্রলীগ সদস্য শাহাবাজ হোসেন সজিব এর নেতৃত্বে খানসামার নেতাকর্মীরা মিলে আনন্দ মিছিল করেন। আজ ৯ জানুয়ারি খানসামা মা ও শিশু হাসপাতাল থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে আনন্দ মিছিল সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো: সোলজার রহমান, জিল্লুর রহমান, মাসুদ রানা, জাহিদ রহমান, সুশান্ত মহন্ত সহ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত