প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৩
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেখ নেছারুল ইসলাম ||
আগামী ৭ই জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায়,প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, উপজেলা পরিষদে কমপ্লেক্স হলরুমে প্রিজাইডিং অফিসার, খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল মোঃ খোদাদাদ হোসেন, এসিল্যান্ড ও আচরন বিধি ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান, ওসি মোঃ মাজাহারুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার মোঃ রোস্তম আলী। উল্লেখ্য, খানসামা উপজেলায় মোট ভোট সেন্টার ৫২ টি, প্রিজাইডিং অফিসার ৫২জন , সহকারী প্রিজাইডিং অফিসার ৩৩০ জন ও পোলিং অফিসার ৬৬০ জন।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত