প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৩
নাগরপুরে নৌকা'র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সহবতপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সহবতপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধায় ইউনিয়ন আ.লীগ কমিটি'র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সহবতপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ ফারুক হোসেন ফালুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি বাবু গোপাল সাহা, এড. আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাব মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ বাবুল মিয়া, ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী বৃন্দরা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত