প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৩
নাগরপুরে আহসানুল ইসলাম টিটু এমপি'র জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ
মোঃ আরিফুল ইসলাম ||
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি'র জন্মদিন পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নাগরপুর গয়হাটা এমপি'র নিজ বাসভবনে উপজেলা ও ইউনিয়ন এর সকল নেতাকর্মীদের উপস্থিতিতে ফুলের শুভেচ্ছা প্রদান ও কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মো. আনিসুজ্জামান তুহিন, যুবলীগ নেতা রাজিব আহমেদ রাজু, সোলায়মান হোসেন বিপ্লব, আরিফ খান, মো. বাবুল মিয়া, আলী আহম্মদ শিবলী সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত