প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৩
গৌরনদীতে বিস্কুটবোঝাই কাভার্ডভ্যানে আগুন
নিজস্ব প্রতিবেদক ||
বরিশালের গৌরনদীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বুধবার, ৮ নভেম্বর রাত পৌনে ১২টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটানো হয়।কাভার্ডভ্যানের চালক সিরাজুল ইসলাম বলেন, ‘‘বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। পথে বাটাজোর এলে কয়েকজন লোক গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর তিনজন পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’’গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আগুনে কাভার্ডভ্যানের সামনে অংশ পুড়ে গেছে। তবে বিস্কুটের কোনো ক্ষতি হয়নি।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত