প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৩
ঐতিহ্যবাহী নৌকাবাইচ যেনো নদীর বুকে আনন্দের ঢেউ
নিজস্ব প্রতিবেদক ||
সমান তালে চলছে বৈঠা, সঙ্গে মাঝি-মাল্লাদের হই-হুল্লোড়ের ছন্দ। আছে জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর দুই পাড় জুড়ে ট্রলার ও ডিঙ্গি নৌকায় হাজারো দর্শক। দুই পাড় ভিড় করে আছেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ।এ যেন নদীর বুকে আনন্দের ঢেউ খেলা করছে। নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ঝালকাঠির কাঁঠালিয়ায় এমনই এক নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯ অক্টোবর )বিকেলে কাঁঠালিয়া উপজেলার ঘোষের হাট এলাকার হলতা নদীতে ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাশে মানুষের ঢল নামে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত