প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৩
হাঁফশি গেইছে দুনিয়াটা : টি এইচ বকুল
টি এইচ বকুল ||
হাঁফশি গেইছে দুনিয়াটাদুনিয়াটা হাঁফশি গেইছেআর ট্যাকেনা বায়,হামার গিলার অইত্যাচারততার যে জীবন যায়।নিকাশ গিনাও নাদেই নিবারগাছ কাঁটিয়া শ্যাষ,দালান গিলা চক চকাছেএ্যালা সারা দ্যাশ।মারামারি হানাহানিএ্যারে বুকত যত,এ্যারে খুলিত অনাবত্তকচ্ছি খালি ক্ষত।এ্যারে ভিটাত ফুটাছি বোমকচ্ছি মাটি তামা,এ্যারে মাটিত ভক্তি দিয়াজ্বালাই আবার শামা।বড় বড় চুলা গিলাতএ্যারে মাটি পুড়ে,এ্যারে খড়ি কয়লা গিলারছাই গিলা যে উড়ে।ধোঁয়া দিয়া ছায়া দেছিতার যে সারা গাও,মানসি দ্যাখা ধুইয়া দেছিমিছায় খালি পাও।বিষ ছিটাছি নাখে মুখেকায় মরেছে মরুক,মুই বাঁচিলে বাপের নামআপন আস্তা ধরুক।হাত বাঁন্ধেছি পাও বাঁন্ধেছিওর যে নদী নালার,দোধারিয়া করাত দিয়াভাগ করেছি গালার।ওরে ত্যালে পখির ড্যানাতযুদ্ধ করিছি,বসি থাকি সুইচ টিপিয়াজীব যে মারিছি।ওরে খায়া ওরে পিন্ধিওরে তুলি ছাল,ওরে মাথাত ফেলে দেছিভাদরিয়া তাল।ওরে কোলাত হাগি দেছিওরে কোলাত মুতি,ওরে কোলাত নিন পাড়িছি আরাম করি শুতি।ওরে বায়ু ওরে জলতজীবন বাছাছি,ওরে আবার বুকের তলততবলাও বাজাছি।এ্যাইল্লা কাণ্ড দেখি হামারদুনিয়া হইছে অবাক,কয়া দিছে পারিবে নাউভিবার আর হামাক।এ্যাইল্লা চিন্তা করিয়া মুইদিশা গেইনু ভুলি,এই যে হামার বোঝ গিলারউভাবে কুন কুলি।হামার খালি চালত আঠাধর্ম জাতে পাতে,দুনিয়াটা বেজার হইলেমরিবেন তো সাতে।যে এ্যাগনা জীবন হামারকিসের এতো ভাও?মরিমোনা বোধায় হামরাযম আসিলে তাও?যে দেহার দেহা এইনাজ্বর আসিলে নাই,তাকে নিয়া নাচন কুদ্ধনআর করেছেন বড়াই?হামরা একদিন ঠিকেই যামোএই দুনিয়া ছাড়ি,যায় থাকিবে তার ক্যানে ভাইভাঙ্গি দিমো বাড়ি?দুনিয়াটা থাউক ক্যানে বায়ওর মতন অয় করি,ক্যানে হামরা জোর করিয়াবাঁন্ধি ওকে ধরি।অহো বাঁচুক হামরাও বাঁচিচলি নিজের মতন,অয়ো হামাক ভালোবাসুকহামরাও করি যতন।রচনাকালঃ ২৯-০৮-২০২৩ ইং
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত