প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৩
চিরিরবন্দর ও খানসামাবাসীর তৃণমূলের আস্থাভাজন জননেতা
মোঃ রুবেল ইসলাম ||
দিনাজপুর-৪ চিরিরবন্দর ও খানসামাবাসীর তৃণমূলের আস্থাভাজন জননেতা জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মানু, সাবেক হুইপ । ১২/০৮/২০২৩ ইং রোজ শনিবার সকাল এগারোটায় খানসামাবাসীর উদ্দেশ্যে রওনা হন । প্রথমে রানীরবন্দরে বাবলু মাস্টারের বাসায় যান এবং এ সময় উপস্থিত ছিলেন ১নং নশরতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।খানসামা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী ধীমান চন্দ্র দাস এর বাসায় মধ্যাহ্নভোজ করেন।এরপরে খানসামা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেশচন্দ্র রায়ের সাথে কুশল বিনিময় করেন।তারপরে ১নং আলোকঝাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসীমউদ্দীন বিএসসি এর সাথে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে মতবিনিময় করেন । মাগরিবের পরে ওনার বাসায় গিয়ে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হয় ।সর্বশেষে পাকের হাটে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে চিরিরবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন রাত দশটার দিকে ।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত