প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৩
বগুড়ার ধুনটে ছাত্রকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকে মারেন অভিভাবক
মোঃ জাকারিয়া হোসেন ||
বগুড়া জেলা ধুনট উপজেলার ঝিনাই হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে মারপিটের অভিযোগ উঠেছে হাফেজ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রের অভিভাবকরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলাম (২৫), কে মারধর করেন। আজ রবিবার (৬ আগস্ট) সকালে উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের ঝিনাই হাফেজিয়া মাদ্রাসার এতিম খানায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঝিনাই হাফেজিয়া মাদ্রাসার ও এতিম খানায় ভর্তি হয় ওই ছাত্র। সে অন্য ছাত্রের সঙ্গে মাদ্রাসার আবাসিকে থাকেন এবং পড়াশোনা করেন।রবিবার সকাল অনুমানিক ৮টার দিকে শিক্ষার্থীদের টিফিন চলছিল। এ সময় উক্ত মাদ্রাসার আবাসিকে শিক্ষক আরিফুল ইসলাম ঘুমিয়ে পড়েন। কিন্তু ছাত্ররা খেলাধুলার সময় জোরে শব্দ হলে শিক্ষকের ঘুম ভেঙে যায়। তখন তিনি ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে মারপিট করতে থাকেন। এ সময় অন্য ছাত্ররা ভয়ে অন্য জায়গায় চলে যায়। আহত ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনার পর সকাল ১০টার দিকে ওই ছাত্রের অভিভাবকরা সংবাদ পেয়ে মাদ্রাসায় এসে শিক্ষক আরিফুলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা মাদ্রাসায় মধ্যে গিয়ে গিয়ে শিক্ষক আরিফুলকে মারধর করেন। তখন হাফিজিয়া মাদ্রাসার প্রতিবেশী লোকজন অভিভাবকদের হাত থেকে ওই শিক্ষককে রক্ষা করেন।মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলাম বলেন, পাড়াশোনায় মনোযোগী না হওয়ায় ওই ছাত্রকে শাসন করা হয়েছে। এ ঘটনায় তার অভিভাবকরা আমাকে মারধর করেছে।তবে ছাত্রের দাদা বলেন, আমার নাতিকে মারপিট করার কারণ জানতে চাইলে ওই শিক্ষক উল্টাপাল্টা কথা বলতে থাকেন। তখন আমার সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরেছেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে একজন পুলিশ অফিসার কে পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত