প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৩
শোলাকিয়ায় সকাল ৯টায় ১৯৫তম ঈদ জামাত অনুষ্টিত হবে
আশরাফুল ইসলাম রাজন ||
শোলাকিয়ায় সকাল ৯টায় অনুষ্টিত হবে ১৯৫তম ঈদ জামাতআশরাফুল ইসলাম রাজন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃদেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ হয়েছে ময়দানের সব ধরনের প্রস্তুতি। এ জামাতে যোগ দিতে আশপাশের জেলা থেকে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এ বছর ময়দানে ১৯৫তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। জামাতে অংশ নিতে কোনোভাবেই মোবাইল ফোন ও ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দেন তিনি।এবারও শোলাকিয়ায় ঈদের জামাতে আশপাশের জেলার লোকজনের অংশগ্রহণের সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ‘শোলাকিয়া এক্সপ্রেস’নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত