প্রিন্ট এর তারিখ : ১৭ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৩
সীতাকুণ্ডে গৃহবধূর মরদেহ মিললো পুকুরে
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে সেলিনা (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নতুনপাড়া এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সেলিনা (২৪) ওই এলাকার মো. আরিফের স্ত্রী।সীতাকুণ্ড থানার এসআই মো. মজিদ জানান, সকালে পুকুরের ভাসতে থাকা অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া গেছে।সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তিনি রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যান। পরে সকালে খোঁজাখুঁজির পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। ওই নারীর এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
সম্পাদক : মোঃ মোজাফফর হোসেন, বার্তা সম্পাদক শেখ নেছারুল ইসলাম
কপিরাইট © ২০২৬ আত্রাই বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত